× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

মাদারীপুর  প্রতিনিধি

কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত-৩

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে পল্লীর সর্দারসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও বেদেপল্লী সূত্রে জানাগেছে, পৌর ২নং এলাকার চরঠেঙ্গামারা বেঁদে পল্লীর সর্দার মনিরের সঙ্গে বেঁদে বাবু সরদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে বাবু সরদারের নেতৃত্বে সম্রাট, আসিফ ও কামাল সরদারসহ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে কালকিনি মাছবাজার বটতলা স্থানে বসে বাবু সরদার, সম্রাট ও কামাল সরদার মিলে রাম দা দিয়ে বেদে সরদার মনির (৪৫), জোবায়ের(১৯, রাজ্জাক মুন্সিকে(৫০) কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

জোবায়েরের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং রাজ্জাক মুন্সি কে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মনিরের স্ত্রী কনক বেগম বলেন, আমার স্বামীকে কুপিয়ে আহত করেছে বাবু, সম্রাট ও কামাল। আমি হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত বাবু, কামাল ও সম্রাটকে এলাকায় পাওয়া যায়নি। তারা গা ঢাকা দিয়েছে।
এ বিষয় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..