× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক

সব সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করতে হবে -প্রেস সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
সরকারের জবাবদিহিতা

দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করতে হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে।

তিনি বলেন, কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও ধারণ করবে এ সরকার।


এ ক্যটাগরির আরো খবর..