× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

পিআইডি

অসুস্হ ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে গেলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
হাসপাতালে গেলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান।

আজ সন্ধ্যায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা অসুস্থ ফরিদা পারভীনের শারীরিক অবস্হার খোঁজখবর নেন ও কর্তব্যরত চিকিৎসকগণের সাথে চিকিৎসার ব্যাপারে কথা বলেন। এসময় উপদেষ্টার সাথে ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বেসরকারি সংস্থা উবিনীগের পরিচালক সীমা দাস সীমু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত পহেলা ফেব্রুয়ারি শ্বাসকষ্ট, জ্বর ও প্রস্রাব কমে যাওয়া সমস্যাজনিত কারণে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ফরিদা পারভীন। বর্তমানে তিনি কেবিনে  আছেন। কর্তব্যরত চিকিৎসকগণ জানান, প্রথম অবস্থায় ৬০ লিটার অক্সিজেন এর প্রয়োজন থাকলেও বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় দুই লিটার অক্সিজেন লাগছে। এই মুহূর্তে রোগীর অবস্থার উন্নতি হলেও তবে তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত নন।


এ ক্যটাগরির আরো খবর..