× Banner
সর্বশেষ
ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কৃষ্ণপদ পাল।
জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ জালাল আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল,জেলা কোর্চ স্বপন সহ আম্পায়ার ও স্কুলের খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..