× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধতার শেষ সময় ৩০ জুন

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

শওকত হোসেন জনী, মালয়েশিয়াঃ মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা ৩০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বৈধতার সুযোগ পাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে বৈধ না হলে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫(বি) অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ শ্রমিকদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতস্তত করবে না সরকার।

ওই আইন অনুযায়ী, প্রত্যেক অবৈধ শ্রমিকের জন্য নিয়োগদাতাকে সর্বোচ্চ ৫০ হাজার রিংগিত জরিমানা, সর্বোচ্চ ১২ মাস কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

আইনের উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যেসব প্রতিষ্ঠান পাঁচজনের বেশি অবৈধ শ্রমিক নেবে, তাদের ছয় মাস থেকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবৈধ শ্রমিকরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.rehiring.imi.gov.my) ব্যবহার করে বৈধতার আবেদন করতে পারবেন। এ ছাড়া আরো তথ্যের প্রয়োজন হলে ০৩-৭৮০১ ৮৮৮৮ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..