× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার  গ্রেফতার ৩

Kishori
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার তিনজন গ্রেফতার। ব্যাটারি চালিত রিক্সা চোর চক্রের তিন সদস্য মোঃ মফিজ মোল্যা (৪৮), মোঃ আকাশ মোল্যা (২৮) ও মোঃ ইসমাইল শেখ (২৫) কে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মফিজ মোল্যা (৪৮) মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের মোঃ আঃ গনি মোল্যার ছেলে, মোঃ আকাশ মোল্যা(২৮) একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মোঃ মুরাদ মোল্যার ছেলে ও মোঃ ইসমাইল শেখ(২৫) পাল্লা(শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার লোহাগাড়া থানা পৌরসভাধীন মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প)  শামীম শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাগাড়ীসহ তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই;(নিঃ) মোঃ কবির উদ্দিন মন্ডল, এএসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ব্যাটারি চালিত একটি চোরাই রিক্সাগাড়ী জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল লোহাগাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে। উজ্জ্বল জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..