× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দ্বীপ ইউনিয়ন গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

৩১ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শন করে ড. শেখ আব্দুর রশিদ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, বিধিগতভাবে মেঘা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব  মোহাম্মদ হাবিবুর রহমান,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক(পিপিএম),সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা পওর -১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম সহ বিভাগীয়,জেলা,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রি পরিষদ সচিব পরিদর্শনকালে গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম বলেন সুপেয় নিরাপদ খাবার পানি পাইপের লাইনের মাধ্যমে সরবরাহ করা হলে গাবুরার জনগণ উপকৃত হবেন।


এ ক্যটাগরির আরো খবর..