× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে আজিজসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মো. আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদী।

আবদুল আজিজ ছাড়া এ মামলার অন্য পাঁচ আসামি হলেন—মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আবদুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আবদুর রহিম মিঞা (৬২)। ছয়জনই পলাতক।

উল্লিখিত আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী তিন ধরনের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১৬ জুন এ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজ (২৮ জুন) দিন নির্ধারণ করা হয়।

গত বছরের ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ২৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৪ সালের ২৬ অক্টোবর তদন্ত শুরু করে ২৭ ডিসেম্বর শেষ করা হয়।

ছয়জনের বিরুদ্ধে মোট ছয় খণ্ডে ৮৭৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়। মামলায় ২৫ জন এবং জব্দ তালিকায় তিনজন মিলিয়ে মোট ২৮ সাক্ষী সাক্ষ্য দেবেন।


এ ক্যটাগরির আরো খবর..