× Banner
সর্বশেষ
‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন

ইফতারের সময় বোমা হামলায় নিহত ৩৮

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ ইয়েমেনের মুকাল্লায় ইফতার করার সময় ইয়েমেনী সৈন্যদের ওপর পৃথক চারটি বোমা হামলা করা হয়। এ ঘটনায় নারী ও শিশুসহ ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। গতকাল আত্মঘাতী এ বোমা হামলার ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা হামলাকারী ব্যক্তি ইফতার বণ্টনকারীদের মত ছদ্মবেশ ধারণ করেছিল। শহরের পশ্চিমাঞ্চলের ওই নিরাপত্তা চৌকিতে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বাকি ৩টি হামলা হয় মুকাল্লা শহরের কেন্দ্রে।

হতাহতের ঘটনা বেশি ঘটে সর্বশেষ হামলাটিতে। হামলাকারী জোর করে সেনা সদস্যদের মধ্যে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত সৈন্যরা সৌদি জোট সমর্থিত হাদ্রামি এলিট ইউনিটের সদস্য। গত এপ্রিলে আল-কায়দার কাছ থেকে তারাই মুকাল্লা পুনর্দখল করে।

চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত অনেক হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। জাতিসংঘের হিসাব মতে সৌদি জোটের হামলার পর থেকে এ পর্যন্ত ৬৪০০ জনেরও বেশি নিহত ও ২৮ লক্ষ ঘরবাড়ি ছেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..