× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

পিআইডি

বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান

বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা, পলিথিন, কালো ধোয়া, উন্মুক্ত নির্মাণ সামগ্রি রেখে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।

আজ ০৮ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরে অভিযান পরিচালনা করে।

আজ ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরও ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৩
লক্ষ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজনকে সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..