× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পিআইডি

৩৩টি মামলায় ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় পরিবেশ মন্ত্রণালয়ের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৩৩টি মামলায় মোট ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ এবং খোলা জায়গায় নির্মাণসামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ১৩টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযানে কালো ধোঁয়া সৃষ্টির জন্য ১টি মোবাইল কোর্ট ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ৮টি মোবাইল কোর্ট ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৩টি ইটভাটা বন্ধ করা হয়।

শব্দ দূষণের বিরুদ্ধে অভিযানে ১টি মোবাইল কোর্ট ২টি যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জন চালককে সতর্ক করা হয়েছে। নির্মাণসামগ্রী উন্মুক্ত স্থানে রাখায় ১টি মোবাইল কোর্ট ১টি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৭টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..