× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

তাপমাত্রা কমে শীত আবার বাড়বে

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
ঘন কুয়াশা

কুয়াশা কমে যাওয়া ও দীর্ঘ সূর্যকিরণের জন্য তিন থেকে চার দিন তাপমাত্রা বেড়ে গেছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শীত কমেছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে শীত আবার বাড়বে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

মো. হাফিজুর রহমান বলেন, কুয়াশা কমে যাওয়া ও দীর্ঘ সূর্যকিরণের জন্য এখন দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি। আর সে কারণেই শীতের অনুভূতি কম হচ্ছে। এখনকার প্রাকৃতিক অবস্থায় দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা দরকার। কিন্তু বাস্তবে তা থাকছে বেশি করে।

তিনি বলেন, কুয়াশা প্রায় এক সপ্তাহ ধরে অনেকটা কমে গেছে। আর এর ফলে সূর্যের প্রখরতা থাকছে দিনভর। তাতে তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে।

আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..