× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদন থেকে জানা গেছে, এদিন ভোরে দুর্ঘটনার সময় জেজু এয়ারের বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় ‘পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে’ দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন।

এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির পেছনের অংশে উদ্ধারকাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মকের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার চোই সাং মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..