× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বেনাপোলে চাঁদার দাবিতে পিটিয়ে ও কুপিয়ে যখম করে ১ লাখ ৭০ হাজার টাকা ও সোনার চেইন নিয়ে গেছে দুবৃত্তরা

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কলেজপাড়ায় রাত্রে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে দুর্বত্তরা ঘরের দরজা ভেঙ্গে এক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে কুপিয়ে প্রায় ২ লক্ষ টাকা সহ একটি দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেছে দৃর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে বেনাপোল কলেজপাড়ার আজগর আলীর বাড়িতে। আহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার কলেজ পাড়ার খালেক গাজীর ছেলে আজগার আলী (২৮) ও তার স্ত্রী মরিয়ম (২৬) বেগম। আজগর আলী বেনাপোল চেকপোষ্ট এলাকার একজন ফল ব্যাবসায়ি।

এলাকার সাধারন জনগন জানান, রাত সাড়ে ১১ টার সময় ঘরের দরজা ভেঙ্গে আজগরকে হাত পা বেঁধে ঘরের বাইরে নিয়ে যায়। তার স্ত্রী মরিয়ম বাধা দিলে তাকে দা দিয়ে হাতে কুপিয়ে আহত করে। এবং ঘরে থাকা আজগর আলীর ব্যাবসার ১ লাখ ৭০ হাজার টাকা ও তার গলার দেড় ভরি ওজনের একটি সোনার চেইন নিয়ে যায়, এবং আজগর আলীকে বাড়ির বাইরে নিয়ে প্লাস দিয়ে হাতের নখ উপড়ে দেয়। মাথা এবং সারা শরীরে ৫/৬ টি ধারলো অস্ত্রের কোপ এবং হাতুড়ি দিয়ে চাপা মার দিয়ে গুরুতর আহত করে।

চাঁদাবাজ দুর্বৃত্তরা হলো বেনাপোল পোর্ট থানার নারানপুর কেলেরকান্দা এলাকার বাবুলের ছেলে নাছির (২৮) মুকুল এর ছেলে ফয়সাল (২৬) ও জীম (২৪) জয়নাল এর ছেলে ফিরোজ (৩০) কালাম এর ছেলে সোহেল (২৭) আলমগীর এর ছেলে রাজীব (২৯)।

নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আজগর আলীর মাথায় ২৬ টি সেলাই এবং হাত পা ও পেটে প্রতিটি জায়গায় ৪ জায়গায় ৫/৬ টি করে সেলাই দেওয়া হয়েছে। আজগর আলীর বাম চোখের অবস্থা আশঙ্কাজনক।

নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন আজগর আলীর অবস্থার অবনতী দেখে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এএসআই আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পুিরদর্শন করেছে। অভিযোগ দায়ের হলে ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..