× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

পাসের আগেই ডিগ্রি লেখেন যে চিকিৎসক

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষায় পাস না করেই ডিগ্রি লেখেন প্রতারক এক চিকিৎসক। তার নাম ডা. মামুন চৌধুরী রাজু। চেম্বার দিয়েছেন নরসিংদীর পলাশে তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালে। এভাবেই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতারক চিকিৎসক। যাদের খোঁজ রাখেন না স্বয়ং কর্তৃপক্ষ। আর এদের হাতেই নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে।

নিয়ম আছে এমডি কোর্স চলাকালীন কেউ চেম্বারে প্রাইভেট প্রাকটিস করতে পারে না। নিয়মনীতির তোয়াক্কা করেন না এই চিকিৎসক। আর বঙ্গবন্ধু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

লোকজন সরল বিশ্বাসে এ ধরনের ডাক্তারের শরণাপন্ন হয়। ঝুঁকি থাকে ভুল চিকিৎসার। ডা. মামুন চৌধুরী রাজু এমডি কোর্স সম্পন্ন হয়নি। যেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচয় তিনি দিয়েছেন সেখানে যোগাযোগ করেন দ্যা নিউজের প্রতিবেদক। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বলেছেন তিনি এমডি কোর্স সম্পন্ন করেননি। সেই হিসেবে তার বিজনেস কার্ডে এমডি ডিগ্রি লেখা অনুচিত।

ডা. মামুন চৌধুরি রাজু সম্পর্কে খোজ নিয়ে জানা যায় তিনি আগামীতে এমডি পরীক্ষার ফাইনালে বসবেন। তার আগেই বিভিন্ন স্থানে তিনি এমডি সম্পন্নকারী একজন কিডনি রোগী বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..