× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, সম্ভাব্য উত্তরসূরি ঘিরে জল্পনা ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি

ঠাকুরগাঁওয়ে নিম্মমানের কাজের প্রতিবাদে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মান কাজ নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় এলাবাসির পক্ষে সোলেয়মান আলী, নুরুল, শ্রী মহেশ, শ্রী বাঠু প্রমূখ।

বক্তারা এসময় নিম্মমানের কাজের প্রতিবাদ করে বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু কিচু অসাধু ঠিকাদারের জন্য দেশ আজ পিছিয়ে পড়ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান রেডিয়ান ইঞ্জিনিয়ারিং এর সাব ঠিকাদার মনির হোসেন জানান, আমরা কাজ ভালো করছি। তবে স্থানীয় মানুষের কাছে কিছু ইট ক্রয় করায় তারা খারাপ ইট দিয়েছে। এছাড়াও কাজ করার সময় বৃষ্টি হওয়ার কারনে কাজের একটু সমস্যা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এরশাদুল হক জানান, জনবল সংকটের কারনে কাজ নিয়মিত পরিদর্শন করা যাচ্ছে না। তবে আমরা ঠিকাদারকে বলেছি কাজের সমস্যা হলে পুনরায় কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..