× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

Md. Imranul Hasan

টোকিওতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিজয় দিবস উপলক্ষ্যে আজ সকালে (১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার) দূতাবাস প্রাঙ্গনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিপ্লবে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচনা পর্বে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং সম্ভ্রম হারানো সকল বীর মা-বোন এবং জাপানসহ আমাদের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকল বন্ধুরাষ্ট্র ও বিদেশি বন্ধুদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাপান প্রবাসীসহ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও জাপান রেডক্রস সোসাইটির যৌথ উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে জাপানের প্রবাসি বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..