× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

মাগুরায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেছেন, গুপ্ত হত্যাকারি জঙ্গিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ  শনিবার দুপুরে  মাগুরা পুলিশ ও সচেতন সমাজ আয়োজিত মাগুরা শহরের ভায়না মোড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় মাগুরা জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।

ডিআইজি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লাঠি বাশি ডিফেন্স পার্টি গঠনের প্রথম কৃতিত্ব মাগুরাবাসির। বাংলাদেশকে যারা একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চায় লাঠি,বাশি ডিফেন্স পার্টি গঠন করে প্রতিটি পাড়ায় মহল্লায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী, মঘি, শহরের ভায়না মোড়সহ  জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তার জন্য স্থাপিত পুলিশ বক্স উদ্বোধন করেন ডিআইজি এস এম মনিরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..