× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

পাড়া-মহল্লায় ‘ডিফেন্স পার্টি’ গঠনের আহ্বান জানালেন খুলনা ডিআইজি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০১৬

কুষ্টিয়া প্রতিবেদকঃ  সারাদেশে গুপ্তহত্যা ও সন্ত্রাস মোকাবিলায় পাড়া-মহল্লায় প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান।

আজ শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি এ আহ্বান জানান।

ডিআইজি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির গোষ্ঠী গুপ্তহত্যার মূল হোতা। তিনি জঙ্গিদের প্রতিরোধে গ্রাম-মহল্লায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠনেরও তাগিদ দেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেন, ‘আজকে নতুন করে জঙ্গিবাদে যারা মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টায় লিপ্ত—এই জামায়াত-শিবির এবং তাদের পৃষ্ঠপোষক যারা তারাই ইন্ধন জোগাচ্ছে।

আমরা তাদের চিহ্নিত করে, এই কুলাঙ্গারদের গ্রেপ্তার করে, জনতার আদালতে বিচার করে আমরা প্রচার করে দেব যে, বাংলাদেশ কখনো অতীতে আপনারা পারেননি, এখনো পারবেন না, ভবিষ্যতেও পারবেন না।’

ডিআইজি আরো বলেন, ‘এই কিছু গুটি কয়েক লোককে, গুটি কয়েক জঙ্গিকে আমরা চিহ্নিত করব। আমরা আমাদের নিজেদের যতটুকু পাহারা দেব, তার চেয়ে বেশি পাহারা দেব ওই কুলাঙ্গারদের।

কারণ, ওরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক কম। প্রতিটি পাড়ায়-মহল্লায় আপনারা ডিফেন্স পার্টি গঠন করেন। আর যদি এমন বিষয় দেখেন যে, তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার কাছে দা পাওয়া গেছে, কুড়াল পাওয়া গেছে, যা দিয়ে মানুষ খুন করা যায়, আল্লাহর ওয়াস্তে ওকে সেখানেই যা করার করে দেন।’


এ ক্যটাগরির আরো খবর..