× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

ডেস্ক

ভারত থেকে আমদানি অব্যাহত তবুও কম নেই আলু-পেঁয়াজের দাম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
আলু কেনারও জো নেই

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবুও খুচরা ও পাইকারি বাজারে কমছে না এসব নিত্যপণ্যের দাম। হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভালো মানের পেঁয়াজ ৭৫ টাকায় এবং একটু নিম্নমানের পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে খুচরা বাজারে নিম্নমানের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানি করা নতুন জাতের আলু ৭৫ টাকায় এবং পুরাতন আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানির পরেও দাম না কমায় হতাশ ক্রেতারা।

হিলিতে কাঁচা বাজার নিতে আসা ইয়াছিন আলী বলেন, ভারত থেকে আমদানির অজুহাতে হিলির খুচরা বাজারে দাম বৃদ্ধি হয় কেজি প্রতি ১০ টাকা আর কমার সময় কমে মাত্র ২ টাকা। এ কেমন দেশের আইনব্যবস্থা! নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়তেই থাকে। কমার কোন সম্ভাবনাই নেই। তবে পেঁয়াজ একটু নিম্নমানেরটা কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এটা কোন কম না। পেঁয়াজ এবং আলুর দাম যদি কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে থাকতো তাহলে আমাদের কিছুটা স্বস্তি ফিরত।

হিলি বাজারের পেঁয়াজ ও আলু বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে মোকামের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে। আমরা খুচরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি আমদানি অব্যাহত থাকে তাহলে দুই-তিনদিনের মধ্যে দাম কিছুটা কমে যাবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল বুধবার ভারতীয় ৬১ ট্রাকে ১ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪১ ট্রাকে ১ হাজার ২০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..