× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ডেস্ক

শীঘ্রই শুরু হচ্ছে সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ কার্যক্রম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ

শীঘ্রই শুরু হতে যাচ্ছে সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ কার্যক্রম বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (২৫ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এশিয়া প্যাসেফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড. জিওফ্রে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে আইআরআই’র একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান তিনি।

আইআরআই’র প্রতিনিধি দলে আরও ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ প্রোগ্রাম) জসুয়া রোসেনবাম এবং রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) স্টিফেন চিমা।

প্রতিনিধি দলের কাছে সংবিধান সংস্কার বিষয়ক বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরতে গিয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ জানান, সংবিধান সংস্কারের বিষয়ে তার কমিশন এরই মধ্যে ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে।

তিনি বলেন, সংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামতও সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন। এছাড়াও বিবিএসের মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

আইআরআই প্রতিনিধি দলের প্রধান ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, সারাবিশ্বের গণতান্ত্রিক ধারা উন্নয়নে আইআরআই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা নতুন বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী।

এছাড়াও প্রতিনিধি দলটি সংবিধান সংস্কার কমিশনের সংস্কার কাজের বিশেষ করে অংশীজনদের মতামত গ্রহণ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..