× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক দল সন্ত্রাসীর বিরুদ্ধে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এই ঘটনায় অপহরণের শিকার ব্যবসায়ী মো.শাহজাহান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছতলায় সড়কের ওপর এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল থানাধীন খিলপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাম নারায়নপুর ইউনিয়নের কবিরাজ বাড়ির সামনে থেকে অপহৃত ব্যবসায়ীকে রাত ৯টার দিকে উদ্ধার করে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের মো.শাহজাহান (৬০) ও তার ছেলে সাকিবুল হাসানকে (১৬) সঙ্গে নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল বাজার থেকে মোট সাইকেল যোগ নিজ বাড়ির উদ্দেশ্যে  যাত্রা করেন। যাত্রা পথে তাদের মোটর সাইকেলটি নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছ তলা নামক স্থানে পৌঁছলে রাতের আধাঁরে স্থানীয় রাম নারায়নপুর দক্ষিণ রামরানায়ণপুর গ্রামের আবুল কালামের ছেলে হারুনুর রশিদ প্রকাশ সাহাব (৩৫) ও মো. বাবু (৪৫)সহ অজ্ঞাত ৬-৭জন যুবক মোটর সাইকেলের গতিরোধ করে মো.শাহজাহান ও তার ছেলে সাকিবুল হাসানকে মোটর সাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে সিএনজি চালিত একটি অটোরিকশা যোগে অপহরণ করে চোখ ও মুখে বেঁধেঁ অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে মারধর করে ২লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে হত্যা করে ঘুম করার হুমকি দেয়। পরে স্থানীয় লোক জনের সহায়তায় শাহাজাহানের ছোট ভাই প্রবাসী গোলাম কিবরিয়া স্বপন বিষয়টি জানতে পেরে চাটখিল থানা পুলিশকে অবহিত করলে অপহরণকারীরা আমাকে রামনারায়ণপুর এলাকায় নিয়ে যায়। খবর পেয়ে খিলপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ রামনারায়ণপুর গ্রামের কবিরাজ বাড়ির সামনে থেকে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে ৫-৬ জন যুবক মো.শাহজাহানকে মোটর সাইকেল থেকে নামিয়ে জোর পূবর্ক সিএনজিতে তুলে নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় দোকানিরা এগিয়ে গেলে সিএনজিটি দ্রুত পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুফোফোনে একাধিকবার কল করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফিরোজ উদ্দিন চৌধুরী, শাহাজাহানের সাথে আরেক ব্যক্তির সাথে চলাচলের জায়গা ও টাকা লেনদেন দিয়ে ঝামেলা হয়েছে। শাহজাহান তাকে অপহরণের অভিযোগে এনে লিখিত অভিযোগ দিয়েছে। প্রতিপক্ষের লোকজনও তার বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবে।


এ ক্যটাগরির আরো খবর..