× Banner
সর্বশেষ
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী

পাইকগাছা থানার বিদায়ী ওসি আশরাফ হোসেনকে মাদকমুক্ত সমাজ গড়ার স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানার বিদায়ী ওসি মোঃ আশরাফ হোসেনকে “মাদকমুক্ত সমাজ গড়ার” স্বীকৃতি স্বরুপ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে থানা ভবনে সরল খাঁ স্মৃতি সংসদ, মিতালী বহুমুখি সমবায় সমিতি ও পাইকগাছা নাগরিক কমিটির পক্ষথেকে ওসি আশরাফ হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাগত ওসি মারুফ আহম্মদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাংবাদিক আব্দুল আজিজ, ইমদাদুল হক, সরল খাঁ স্মৃতি সংসদের সভাপতি আব্দুল মজিদ বয়াতী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও মিতালী বহুমুখি সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল গফ্ফার।

উল্লেখ্য ওসি আশরাফ হোসেন ২০১৫ সালের ১৬ জুন থেকে ২০১৬ সালের ২১ জুন পর্যন্ত মাত্র ১ বছর কর্মরত থেকে এলাকা অনেকাংশে মাদক মুক্ত করেন। আর এ কর্মের স্বীকৃতি স্বরুপ বিদায়ী মূহুর্তে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ওসি আশরাফ হোসেনকে ক্রেস্ট দিয়ে সম্মানীত করলেন।


এ ক্যটাগরির আরো খবর..