× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক

পৃথিবীর কোথায় ৪০০ বছরেও এক ফোঁটাও বৃষ্টি হয়নি

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
৪০০ বছরেও এক ফোঁটাও বৃষ্টি হয়নি

পৃথিবীতে একটি স্থান রয়েছে যেখানে ৪০০ বছরেও এক ফোঁটাও বৃষ্টি হয়নি। দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ চিলি। চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমি হলো পৃথিবীর শীত উপকূলবর্তী মরুভূমিসমূহের একটি। এর একপাশে রয়েছে প্রশান্ত মহাসাগর ও অন্য সবদিক ঘিরে রেখেছে পেরু, বলিভিয়া ও আর্জেন্টিনা। ধারণা করা হয়, ১৫৭০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই অঞ্চলে তেমন কোনো বৃষ্টি হয়নি।

এই মরুভূমির পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় পর্বতমালা, যার নাম কর্দিলেরা দে লা কোস্তা এবং পূর্বে রয়েছে আন্দেস বা আন্দিজ পর্বতমালা। এই পর্বতমালা মরুভূমির দু’পাশ হতে ভেসে আসা বায়ুপ্রবাহ এবং তার সাথে আসা মেঘ আটকে রাখে। ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে।

আতাকামা মরুভূমির মূল আয়তন এক লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার। এই মরুভূমির অধিকাংশ জায়গাই পাথুরে ভূমি, ধুসর বালি, লবণ হ্রদ এবং ফেলসিক লাভা দিয়ে ঢাকা। এখানকার বৃষ্টিপাতের ইতিহাস বেশ করুণ। এই অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রতি বছরে প্রায় ১ মিলিমিটার। তবে মরুভূমির মধ্যে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে কখনো বৃষ্টিপাত হয় না। আবার কিছু স্থানে, যেমন, আরিকা এবং ইকুইকে, এক বছরে ১ থেকে ৩ মি.মি পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..