× Banner
সর্বশেষ
নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সভা ও  আহবায়ক কমিটি গঠন,আহবায়ক মোঃ সহিদ আলী, যুগ্ন -আহবায়ক মোঃ আসাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
১৭ ই নভেম্বর রবিবার সকাল ১১ টার সময় আাসাদুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক ২১ শে ডিসেম্বর ২০২৪ইং শনিবারে, ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির নাম ঘোষণা করা হয়।
আহবায়ক কমিটিতে যাদের নাম ঘোষণা করা হয় তাদের নাম হলো, আহবায়ক মোঃ সহিদ আলী, যুগ্ন -আহবায়ক মোঃ আসাদুল ইসলাম, সদস্য মোঃ তবিবর রহমান,সদস্য মোঃ ইছাহক,সদস্য মোঃ হারুন অর রশিদ। এবং নির্বাচন পরিচালনা কমিটির নাম ০১ প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম আতিকুজ্জামান সনি,০২ নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী, নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন, মোঃ রাসেল নিয়া,(অফিসার ইনচার্জ,বেনাপোল পোর্ট থানা)মোঃ আসাদুল (শ্রমিক নেতা) মোঃ সহিদ আলী (শ্রমিক নেতা)এ.কে.এম আতিকুজ্জামান সনি,সভাপতি,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি,মাকসুদুর রহমান রিন্টু (শ্রমিক নেতা) রায়হানুজ্জামান দীপু,(শ্রমিক নেতা) মোঃ ইছাহক মিয়া (শ্রমিক নেতা) মোঃ আবুল কাশেম (শ্রমিক নেতা)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের কর্মকতা খুলনার গণেশ চন্দ্র বসু, বিভাগীয় শ্রমদপ্তর খুলনার মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা  সহ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..