× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

ডেস্ক

শুধুমাত্র ২২টি দলের কাছে সংস্কার মতামত চাওয়ার ব্যাখ্যা কমিশনের প্রধানের

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
সংস্কার মতামত চাওয়ার ব্যাখ্যা

বৈষম্য বিরোধী আন্দোলনে দেড় হাজারের জীবন ও ২০-৩০ হাজার ব্যক্তি আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য বদ্ধপরিকর। নির্বাচন ব্যবস্থা সংস্কারে আওয়ামী লীগসহ ২৬টি দলকে বাইরে রেখে শুধুমাত্র ২২টি দলের কাছে সংস্কার মতামত চাওয়ার ব্যাখ্যা দিয়েছেন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রসির (আরএফইডি) সদস্য সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এ ব্যাখ্যা দেন তিনি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, শুধুমাত্র ২২টি দলের মতামত নেওয়ার বিষয়টি সরকারের নির্দেশনার সঙ্গে সম্পর্কিত এবং এ নিয়ে আরও বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এসময় ৪৮টি দলের মধ্যে শুধুমাত্র ২২টি দলের কাছে সংস্কার প্রস্তাব চাওয়ার বিষয়টা বৈষম্য হলো কি না, এমন প্রশ্নের জবাবে ড. বদিউল আলম মজুমদার বলেন, আপনারা সরকারকে জিজ্ঞেস করেন, এটা নিয়ে আমরা আরেকদিন সংবাদ সম্মেলন করব। আমরা অনেকের কাছে মতামত নিচ্ছি। আমরা সরকারের অভিপ্রায়, সরকারকে জিজ্ঞেস করেন। আমরা চেষ্টা করছি, সব দলমতের ঊর্ধ্বে থেকে একটা সুপারিশ যেন করতে পারি।

সরকারের সিদ্ধান্ত যদি কমিশনের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে কেমন সংস্কার পাবো এমন আরেকটি প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, এই কমিশনগুলো সরকার গঠন করেছে এবং একটা কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছে। আমাদের করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের অভিপ্রায় অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সব মতপথের ব্যক্তির মতামত নেওয়ার চেষ্টা করছি। আমাদের কোনো নিজস্ব এজেন্ডা না থাকায় প্রত্যেকের মতামত দেওয়ার সুযোগ রয়েছে। কারো পক্ষে বা বিপক্ষে কোনো বিশেষ দলের বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আমরা একত্রিত হইনি। এই যে টিম আমাদের, আমরা বলিষ্ঠভাবে কাজ করছি।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে ওয়েবসাইট ও ই-মেইলে মতামত দেওয়া যাবে। দেড় হাজারের মতো প্রাণহানি হয়েছে। ২০-৩০ হাজার ব্যক্তি আহত হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এই সব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য বদ্ধপরিকর। আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।

মতবিনিময় সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রসির (আরএফইডি) সভাপতি একরামুল হক সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..