× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

মাহমুদ খান, সিলেট

সিলেটে যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
মাহমুদ খান, সিলেট

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ ।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সিলেটের জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে র‍্যাব ৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট এর একটি অভিযানিক  বৃহস্পতিবার রাতে জালালাবাদ থানাধীন মদিনা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..