× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ফুফাতো ভাইয়ের হাতধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুই সন্তানের জননী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রেমজ সম্পর্কের সূত্রধরে ফুফাতো ভাইয়ের হাতধরে শিশু সন্তানকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুই সন্তানের জননী রওশানারা বেগম।

স্বামী বাড়ীতে না থাকায় গত বুধবার তিনি নগদ অর্থ  ও স্বর্ণালংকার নিয়ে ফুফাতো ভাই রফিক জোয়াদ্দারের সাথে পালিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী সন্তানকে ফিরে পেতে গত সোমবার স্বামী দাউদ আলী সরদার বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে।

মামলা সূত্রে জানাগেছে, পাইকগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের সাজ্জাত আলী সরদারের ছেলে দাউদ আলী সরদার (৪২) ২০০০ সালে পাশ্ববর্তী তালা উপজেলার নলতা গ্রামের মৃত ওমর সরদারের মেয়ে রওশানারা বেগম (৩২) কে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে ৯ম শ্রেণি এবং ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। এদিকে দাউদ আলী ২০১৩ সালে শ্রমের কাজ করতে ওমানে যান। সেখানে প্রায় বছর খানেক থাকার পর হঠাৎ অসুস্থ্য হয়ে দেশে ফেরত আসেন। বিদেশে থাকা কালীন সময়ে তার স্ত্রী রওশানারা তার ফুফাতো ভাই উপজেলার মাহমুদকাটী গ্রামের মৃত আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে রফিক জোয়াদ্দার (৪১) এর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।

দেশে আসার পর বিষয়টি নিয়ে দাউদ তার স্ত্রীকে বার বার সতর্ক করলেও কোন কিছুকে তোয়াক্কা না করে প্রেমজ সম্পর্ক বজায় রাখে। এ নিয়ে একাধিক বার এলাকায় শালিসী বৈঠক হয়। সর্বশেষ দাউদ আলী ব্যবসায়ীক পণ্য ক্রয় করতে  গত বুধবার দুপুরে যশোরে যায়। এ সুযোগে স্ত্রী রওশানারা ছোট ছেলে নাজমুল হাসান ও প্রায় আড়াই লাখ টাকার নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে ফুফাতো ভাই রফিক জোয়াদ্দারের সাথে পালিয়ে যায়। ঘটনার পর স্ত্রী ও শিশু সন্তান নাজমুলকে ফিরে পেতে প্রতারক রফিক ও স্ত্রী রওশানারা কে বিবাদী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে স্বামী দাউদ আলী। যার নং- সিআর ৪৩১/১৬, তাং ২০/০৬/১৬ ইং। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছে দাউদ আলী ও তার পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..