× Banner
সর্বশেষ
শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

নারায়ন দেবনাথ

ইসকনকে সন্ত্রাসী সংগঠন প্রমাণে মাঠে নেমেছে কি সেনাবাহিনী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
ইসকনকে সন্ত্রাসী সংগঠন

বাংলাদেশে হিন্দুরা যে নিরাপদ নয় তা আবারও প্রমাণ হলো।এতদিন হিন্দুরা আক্রান্ত হচ্ছিলো উগ্র মৌলবাদীদের দ্বারা কিন্তু এবার আক্রান্ত হলো সেনাবাহিনীর সদস্যদের দ্বারা।গতকাল চট্টগ্রামের হাজারি গলিতে সেনাবাহিনীর লোকেরা হিন্দুবাড়ি গুলোতে ঢুকে নির্বিবাদে অত্যাচার করেছে।সেনা সদস্যদের অত্যাচার থেকে মহিলারাও রেহাই পায়নি।
দিনকয়েক আগে মীমাংসিত একটি বিষয়কে কেন্দ্র করে মুসলিম উগ্রবাদীরা হাজারি গলিতে এসে হিন্দু ব্যবসায়ীদের উপর চড়াও হলে ঘটনার সূত্রপাত হয়।হাজারি গলি একটি হিন্দু অধ্যুষিত বানিজ্যিক এলাকা।কয়েকদিন আগে ওসমান আলী নামে এক স্বর্ন ব্যবসায়ী ইসকনের নামে কটুক্তি করে ফেসবুকে একটি পোস্ট করে।এতে এলাকার হিন্দু যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা বসে ঘটনার নিস্পত্তি করে।ঘটনায় ওসমান আলী ফেসবুক পোস্টের জন্য দু:খপ্রকাশ করে এবং ব্যবসায়ী সমিতির প্যাডে লিখিত ভাবে মুছলেখা দেয়।ঘটনা এখানেই শেষ হয়ে যায়।
কিন্তু এই ঘটনা জানাজানি হলে একদল উগ্র মৌলবাদী ওসমান আলীকে হিন্দুদের কাছে নতি স্বীকারের ব্যাপারে প্ররোচিত করে এবং এলাকায় অশান্তির সূত্রপাত করে।এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাদানুবাদ এবং উত্তেজনা সৃষ্টি হলে সেনাবাহিনীর লোকেরা প্ররোচনায় পা দিয়ে নির্বিবাদে হিন্দুদের উপর অমানুষিক নির্যাতন করে।নির্যাতন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য সেনাবাহিনীর লোকেদের ঘটনাস্থলের সিসিটিভি ভাঙতে দেখা যায়।নির্যাতনে এলাকার অনেক হিন্দুরা পুলিশ ও সেনাবাহিনীর অত্যাচারে আহত হয়ে হাসপাতালে ভর্তী হয়েছে।
ইসকন একটি সন্ত্রাসী সংগঠন প্রমাণ করার জন্য প্রশাসন থেকে শুরু করে মুসলিম মৌলবাদীরা উঠে পড়ে লেগেছে।ঘটনার একদিন আগে ইনকেলাব মঞ্চ নামে একটি সংগঠন ঢাকায় সাংবাদিক সম্মেলন করে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন এটি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর মদতপুষ্ট বলে মৌলবাদীদের মধ্যে উত্তেজনা ছড়ায়।গতকালের ঘটনা তারই বহি:প্রকাশ।


এ ক্যটাগরির আরো খবর..