× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক

ডানপন্থার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র, বিশ্ব ইতিহাসের মহোত্তম সাম্রাজ্যটির পতনের সূচনা!

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
usa flag

মঙ্গলবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডানপন্থিরা তাদের শক্তিমত্তার জানান দিয়েছে। বহু যুগ ধরে মুক্তবিশ্বের নেতৃত্বের দাবিদার দেশটি এখন ডানপন্থিদের উর্বর ক্ষেত্র। অভিবাসন ও মুসলিমবিরোধী সুর চড়িয়ে ট্রাম্প আবার হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে এবং ইউরোপীয় ইউনিয়নের সংসদ নির্বাচনে উগ্র ডানপন্থিদের উত্থান ঘটেছে। অনেক রাজনৈতিক পণ্ডিতের আশঙ্কা ছিল, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রেও ডানপন্থার বাড়বাড়ন্ত দেখা যাবে। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্য হলো।

ট্রাম্পের জয়ে কিছু ডেমোক্র্যাটের মধ্যে বড় ধরনের ভয় ঢুকতে শুরু করেছে। ওমাহার একজন ডেমোক্র্যাট কর্মী কাঁদতে শুরু করেন। তিনি উদ্বিগ্ন– ট্রাম্প দ্বিতীয় মেয়াদে কী করবেন! ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘মহান সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটে। তিনি যদি আবার জিতে যান, আমি মনে করি, আমেরিকার সেরা দিনগুলো আমরা পেছনে ফেলে এসেছি।’

ট্রাম্পের জয়ের কারণ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়াসহ গুরুত্বপূর্ণ রণক্ষেত্র রাজ্যগুলোতে ট্রাম্পের জয়লাভের ক্ষেত্রে তরুণ, কৃষ্ণাঙ্গ পুরুষ এবং হিস্পানিক ভোটারের সমর্থন বড় ভূমিকা রেখেছে।

২০১৬ সালের বিজয়ের মতো এবারের নির্বাচনেও ট্রাম্প অভিবাসন সমস্যা এবং অর্থনীতির ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে বাইডেন প্রশাসনের আমলে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মুদ্রাস্ফীতির হারের তথ্য তুলে ধরেছেন। পাশাপাশি সরকারবিরোধী জনমতও কাজ করেছে। গত এক বছরে বিশ্বের উন্নত দেশগুলোতে ভোটাররা আক্ষরিক অর্থেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দিতে অনীহা দেখিয়ে আসছে। এর বড় কারণ মূল্যস্ফীতি।

ট্রাম্প যে এত বড় বিজয় পাবেন– কেউ কল্পনাও করেননি। মাত্র চার বছর আগে জো বাইডেনের কাছে পুনর্নির্বাচনের দৌড়ে হেরেছিলেন ট্রাম্প। এর পর রিপাবলিকান পার্টি বড় ধরনের ঝুঁকি নিয়ে তাকে মনোনয়ন দেয়। গতকালের ফলাফলে ট্রাম্প যে মাত্রার জয় পেয়েছেন, তাতে তার মিত্ররাও হতবাক।

কয়েক সপ্তাহ ধরে আমেরিকানদের বলা হয়েছে, প্রেসিডেন্ট পদের দৌড়ে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সমানে সমান। ফলে বিজয়ীর নাম ঘোষণা করতে কয়েক দিন সময় লেগে যেতে পারে। কিন্তু গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেখা গেল, ট্রাম্প আবার বড় ব্যবধানে বিজয়ী হতে চলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..