× Banner
সর্বশেষ
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের পুনঃব্যবহারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
plastic

পলিথিন নিষিদ্ধে বাজার থেকে কারখানা; সবজায়গাতেই অভিযান। তবুও বাজার-হাট জুড়ে চলছে পলিথিনের ব্যবহার। প্লাস্টিক পণ্য প্রস্তুতকারকদের স্পষ্ট বার্তা, হঠাৎ করে পলিথিন উৎপাদন বন্ধ করা সম্ভব নয়। কোটি কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি এতে ঝুঁকিতে পড়বে অন্তত ৬ হাজারের বেশি শিল্প প্রতিষ্ঠান। পলিথিনের জুৎসই বিকল্প না আসা পর্যন্ত, পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের পুনঃব্যবহারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাজার থেকে যত পণ্য কেনেন ক্রেতা, তার চেয়েও ঢের বেশি মেলে পলিথিন। বেশিরভাগ ক্ষেত্রেই এসব পলিথিন মাত্র একবার ব্যবহারের পরই ফেলে দেয়া হয় যত্রতত্র। যা পরিবেশের জন্যও ভয়াবহ ক্ষতির কারণ।

পলিথিন বন্ধের আইন বাস্তবায়নে, কঠোরভাবে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। সুপারশপ, কাঁচাবাজার থেকে কারখানা সবখানেই চলছে অভিযান ও সচেতনতা বাড়ানোর কার্যক্রম। তবুও হাতের নাগালেই পলিথিন।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, পলিথিনের বিকল্প বাজারে পর্যাপ্ত পরিমাণে নেই। তাই বাজারে এসে পলিথিন ব্যবহার ছাড়া অন্য কোনো উপায়ও নেই।

ভোক্তারা যখন খুঁজছেন সহজলভ্য বিকল্প, তখন প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের দাবি, পলিথিন নিষিদ্ধ না করে, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পুনরায় ব্যবহার উপযোগী করা গেলে পরিবেশ এবং গ্রাহক উভয় স্বার্থই রক্ষা করা সম্ভব।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ বলেন, হঠাৎ করেই পলিথিন উৎপাদন বন্ধ করলে ঝুঁকিতে পড়বে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো। পলিথিন পুরোপুরি বন্ধ না করে পুনরায় ব্যবহার উপযোগী করা যেতে পারে। পরিবেশ দূষণ রোধে আগে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে।

পলিব্যাগ বা মোটাদাগে প্লাস্টিক কেবল বাংলাদেশেরই গলার কাঁটা নয়, পুরো বিশ্বই যুদ্ধ করছে দূষণকারী এই পণ্যটির বিরুদ্ধে। তবে আধুনিক বিশ্ব এখন রিসাইকেলের পথে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘প্লাস্টিক এক্সপার্ট’ এর তথ্য বলছে, সর্বোচ্চ ৬৫ শতাংশ প্লাস্টিক রিসাইকেল করছে জার্মানি আর দক্ষিণ কোরিয়ায় এই হার ৫৯ শতাংশ। গত বছর প্রায় ৫৩ শতাংশ প্লাস্টিক রিসাইকেল করে রেকর্ডও গড়েছিল যুক্তরাজ্য।

প্লাস্টিকের ব্যবহার দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য না হলেও, উৎপাদন কমানোর ওপর জোর পরিবেশবিদদের। পরিবেশ অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান বলেন, আরও সময় নিয়ে পলিথিন ও প্লাস্টিক নিষিদ্ধ করা গেলে উৎপাদনকারী ও গ্রাহক উভয়ই স্বস্তি পেত। এতে বাজারে বিকল্প বাড়ানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত।

দূষণের মাত্রা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি বলেও মত বিশ্লেষকদের।


এ ক্যটাগরির আরো খবর..