× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
ধামইরহাটে জাতীয় সমবায় দিবস

নওগাঁর ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে ২ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। পরে টুটিকাটা সমবায় সমিতির পানি ব্যবস্থাপনা কর্মসূচির একটি অস্থায়ী খালও পরিদর্শণ করেন তিনি।

দুপুর ১২ টায় উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান শিক্ষক ও সমবায়ী আব্দুর বারী পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন দূর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদ্রাসার সহযোগি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, আদিবাসী সামাজিক উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, রুপনায়নপুর সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসেন, টুটিকাটা সমবায় সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বড়শিবপুর কোতরাপাড়া সমিতির সভাপতি আতোয়ার রহমান প্রমুখ। পরে সমবায়ী সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..