× Banner
সর্বশেষ
নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার

উজ্জ্বল রায়, নড়াইল

গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
পিটিয়ে হত্যা

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা। নড়াইল সদর উপজেলায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় চার চোর। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার ডাক চিৎকারে এগিয়ে আসে আশেপাশের লোকজন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরু চুরি ঘটনা ঘটেছে।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..