× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

এবারের রমজান মাসে মানিকগঞ্জ জেলায় বিভিন্ন গ্রামে পানির চেয়ে দুধের দাম কম

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০১৬

দুলাল পাল- স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ঘিওরে বোতলজাত পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে দুধ। আধা লিটার পানি বিক্রি হয় ১৫ টাকা আর এক লিটার দুধ বিক্রি হয় ২০ টাকা।

মানিকগঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ঘিওর উপজেলা। সেখানে ঘিওর বাজারে, পঞ্চরাস্তা ও শিংজুড়ী বাজারে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার লিটার দুধ বিক্রির জন্য নিয়ে আসে গরুর খামারিরা। কেউ সাইকেলে কেউ মাথায় করে কলসে দুধ নিয়ে আসছেন। ক্রেতা হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী।

খামারিরা জানান, ব্যবসায়ীদের ইচ্ছা মাফিক দামেই তাদের দুধ বিক্রি করতে হয়। রমজান মাসে মিষ্টি তৈরী কম হওয়ায় অজুহাতে তারা দুধের দাম কমিয়ে দেয়। গরুর খাদ্যের দাম বেশী থাকলেও তারা কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছে। অন্য সময় ৫০/৬০ টাকা দরে প্রতি লিটার দুধ বিক্রি হলেও রমজান মাসে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়।


এ ক্যটাগরির আরো খবর..