× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

কাফনের কাপড় পাঠিয়ে মেহেরপুর পৌর মেয়েরকে হত্যার হুমকি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে রনি নামের এক ব্যক্তি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পৌরসভায় কার্যালয়ে একটি পার্সেল আসে। পরে পার্সেলটি তিনি খুলে দেখেন তার মধ্যে কাফনের   কাপড় ও একটি চিঠি লেখা আছে।

পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু জানান, দুপুরে পৌরসভায় অফিসে তার নিজস্ব কার্যলয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পিয়ন এসে একটি পার্সেল দিয়ে যায়। প্যাকেটটি তিনি খুলে দেখেন একটি সাদা কাফন ও তার ভেতরে প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিঠি। চিঠিটি ঢাকার ধানমন্ডি জিগাতলার থেকে রনি নামের এক ব্যাক্তি পাঠিয়েছে। এবং রনির মোবাইল নম্বরটি ছিল ১২ ডিজিটের (যা ভূয়া)। ঈদের দিন ঈদগাহ ময়দানে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। এ ঘটনার পর তার নিরাপিত্তা চেয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়রি করেছেন তিনি।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, ব্যাক্তিগত কোন দ্বন্দ্বের জের ধরে কেউ কাজটি করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরত্ব দিয়ে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি খুঁজে বের করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..