× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাপাহর (নওগাঁ) প্রতিনিধি

 লুটপাট’র জবাব চাওয়ায় বৈশম্য বিরোধী ছাত্রের তোপের মুখে মুক্তিযোদ্ধা কমান্ডার

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
তোপের মুখে মুক্তিযোদ্ধা কমান্ডার

নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট’র মতবিনিময় সভায় বক্তব্য শেষেবৈশম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্বে উপজেলার কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্যব্যাক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে পরিচিতি পর্বশেষে-সাপাহার আমের রাজধানী; ব্রান্ডিং সাপাহার সম্পর্কে বিসদ আলোচনা, দর্শনীয় স্থান, অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন উন্নয়ন মূলক ডকোমেন্টরী প্রদর্শন করা হয়। এসময় জামাত ও বিএনপি’র নেতাকর্মীগণ এবং সাধারন শিক্ষার্থীরাও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

দুপুর ২টায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী বক্তবের শুরুতেই জেলা প্রশাসক’কে উদ্দেশ্য করে বলেন যে, গত ৫ আগস্ট সাপাহারে কেনো জালাও-পোড়াও, হামলা ও লুটপাট হলো; বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে চাই এবং বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় উপস্থিত শিক্ষার্থী হৈচৈ শুরু করে দেয় এবং উনাকে স্টেজে সবার সামনে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীরা প্রশাসনের কর্মকর্তাদের বলেন;মুক্তিযোদ্ধা কমান্ডারকে ক্ষমা চাইতে হবে, না হলে আমাদের হাতে তুলে দিতে হবে। এসময় বিব্রতকর অবস্থায় পড়েন জেলাপ্রশাসক। এর এক পর্যায়ে হট্টগোল শুরু হয়ে গেলে নেতা কর্মিরা ছাত্রদের থামানোর চেষ্টা করেন।

এসময় জেলা প্রশাসক; সম্মাননা ক্রেস্ট গ্রহন করে বক্তব্য প্রদান শেষে সৃস্ট সমস্যা সমাধানে সাধারণ সিক্ষার্থী ও নেতা-কর্মীদের ডেকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসেন। এরই ফাঁকে প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ থাকার পরে নেতা-কর্মীদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী।

উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, ওসি আব্দুল মালেক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুজ্জান, উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধান, সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুন নুর, উপজেলা জামাতের আমির আবুল খায়ের তরুন, ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জামাত বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..