× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ঝিনাইদহ সওজ ভবনে অনির্দিষ্টকালের তালা ঠিকাদারদের বিক্ষোভ

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ বকেয়া ১০ কোটি টাকা পাওনার দাবিতে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের অফিসের অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঠিকাদাররা।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচী পালন করে তারা। অফিস ভবনে তালা ঝুলিয়ে ঠিকাদাররা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। এতে বন্ধ হয়ে যায় অফিসের সকল কার্যক্রম।

সেসময় বক্তৃতা করেন ঠিকাদার সরোয়ার জাহান বাদশা, এম.হাকিম আহমেদ, সোহরাব হোসেন, রাশিদুর রহমান রাসেল, বাবুল আজাদ, জে.এম রফিকুল ইসলাম প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ ঠিকাদাররা বলেন, ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিয়ম ও দুর্নীতির কারনে তারা পিএমপি (মাইনর) মেন্টেনেন্স খাতের ২০১১-১২ অর্থ বছরে ৪৮টি কাজের ৩ কোটি ৩৩লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের  ৪ কোটি ৯০ লাখ ৫২হাজার টাকা বিল বকেয়া রয়েছে।

বিভিন্ন সময়ে অফিসে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছে না। ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া পাওয়া আদায়ের জন্য বেশ কয়েকদিন যাবত এধরনের কর্মসূচী পালন করে আসছে ঠিকাদাররা।


এ ক্যটাগরির আরো খবর..