× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননের ১০ লাখ মানুষ উদ্বাস্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননের ১০ লাখ মানুষ উদ্বাস্ত

ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় লেবানন থেকে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। লেবাননের পরিবেশবিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

লেবাননে বর্তমান সংকটময় অবস্থা সামাল দিতে নাসের ইয়াসিন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। রয়টার্সকে তিনি বলেন, গত শুক্রবার থেকে ইসরাইলি হামলা জোরদার হওয়ায় লেবাননের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ভারী বোমাবর্ষণের কারণে অনেক পরিবারকে দক্ষিণ বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলার কারণে লেবানন থেকে ৫০ হাজারের বেশি মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছে।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতরকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরাইলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র সংগঠনটি।

এদিকে হাসান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার তারা বৈরুতের দাহিয়েতে ‘নির্ভূল’ হামলা চালিয়েছে। তবে কার ওপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইলের হামলার পর বৈরুতে বিকট শব্দ শোনা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, হামলাটি বেশ বড় ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় শনিবার অন্তত ৩৩ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছেন।

ইসরাইলের দাবি, ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু শুধুই হিজবুল্লাহর ঘাঁটি। তবে, হামলায় সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ নেতাসহ বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জীবনরক্ষায় ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। বাড়ছে আহাজারি।


এ ক্যটাগরির আরো খবর..