× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুর,তরুণ ইদ্রিস মিয়া আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে।

গৌরীপুর মধ্যবাজার পূজা উদ্‌যাপন কমিটির উদ্যোগে প্রতিবছর মধ্যবাজারে দুর্গাপূজার আয়োজন করা হয়। মধ্যবাজার পূজা কমিটির সাবেক সভাপতি পীযূষ রায় বলেন, তাঁদের প্রতিমা বানানো হয় গোবিন্দ জিউর মন্দিরে। মন্দিরটি পৌর এলাকার উপজেলা কৃষি অফিস–সংলগ্ন গোবিন্দ বাড়িতে অবস্থিত। ২০ দিন ধরে মন্দিরটিতে প্রতিমা বানানোর কাজ চলছিল। শুধু প্রতিমার রঙের কাজ করা বাকি ছিল। পূজা শুরুর এক দিন আগে মন্দির থেকে মণ্ডপে প্রতিমা নেওয়ার কথা ছিল। এবারই প্রথম প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল বলে তিনি উল্লেখ করেন।

পীযূষ রায় বলেন, গতকাল বুধবার রাত চারটার দিকে এক তরুণ মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেন। সেখান থেকে ভাঙা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মন্দিরের পাশের বাড়ির ডলি রানি দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় অখিল চন্দ্র বিশ্বশর্মা ও বিপুল ঘোষ এসে তরুণকে ধরে ফেলেন। পরে সকালে এসে পুলিশ নিয়ে যায়।

আটক তরুণের নাম ইদ্রিস মিয়া (২২)। তাঁর বাবার নাম মো. ইয়াসিন। তাঁর বাড়ি গৌরীপুর সদর ইউনিয়নের গজন্দর গ্রামে।

গৌরীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপ্লব মণ্ডল বলেন,সব প্রতিমাই কমবেশি ভাঙা হয়েছে। কিন্তু কেন এমনটি করা হলো, বুঝতে পারছি না। এ ধরনের ঘটনা আমার জীবনে দেখিনি। এটি আতঙ্কিত হওয়ার মতো ঘটনা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙচুরের অভিযোগ আটক তরুণকে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা পুলিশ সুপার (এসপি) পরিদর্শনে এসেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..