× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

টোকিওতে ট্যুরিজম এক্সপো-২০২৪ অনুষ্ঠিত,অংশ নিয়েছে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় টোকিওর প্রখ্যাত মেলা প্রাঙ্গণ বিগ সাইটে আয়োজিত ট্যুরিজম এক্সপো ২০২৪ এ বাংলাদেশ অংশগ্রহণ করছে ।

ট্যুরিজম এক্সপোতে এবার বাংলাদেশ থেকে সাতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর কারনে বিগত ২০১৯ এর পর এবারই এ ট্যুরিজম এক্সপোতে বাংলাদেশ অংশগ্রহণ করছে।

আজ সকালে (২৬ সেপ্টেম্বর ২০২৪) দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমান বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। তিনি অংশগ্রহনকারী স্টলগুলো ঘুরে দেখেন ও জাপান থেকে বাংলাদেশে আরো বেশী সংখ্যায় পর্যটক নিয়ে যেতে তাদেরকে উৎসাহিত করেন।

এসময় দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন, দ্বিতীয় সচিব প্রেস মোঃ ইমরানুল হাসান সহ বাংলাদেশ থেকে আগত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..