× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিনি অমরসুরিয়াকে বেছে নিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। মন্ত্রিপরিষদ প্রধানের পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম জনতা ভিমুক্তি পেরেুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি)। সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে এবং ৩৭ জন প্রার্থীকে পরাজিত করে বিজয় পেয়েছেন তিনি।

তবে পার্লামেন্টে তার দলের অবস্থা তেমন ভালো নয়। দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে বর্তমানে জেভিপির আইনপ্রণেতা রয়েছেন মাত্র ৩ জন। হরিনি অমরসুরিয়া এই তিন এমপির একজন।

৫৪ বছর বয়সী হরিনি একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক একজন কর্মী।

জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে এএফপিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আপাতত দলের তিন জন এমপি সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। এই অবস্থায় পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে এবং তারপর নতুন এমপিরা শপথ নেবেন।

শিগগিরই পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে। বর্তমানে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, এটি দেশের ইতিহাসে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা, এএফপিকে বলেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..