× Banner
সর্বশেষ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

বুকে ব্যথা নিয়ে মধ্যরাতে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউতে) ভর্তি করানো হয়েছে৷

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, মান্না ভাইকে শনিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্না কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেসময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

নাগরিক ঐক্য দাবি করে, নিষ্ঠুর-নিপীড়ক হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করে। কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..