× Banner
সর্বশেষ
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন

আঞ্চলিক প্রতিনিধি

বিএম কলেজে ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্ব ও সা¤প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এসএম হাসান রাজু, লাবন্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, আকবর মমিন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএম কলেজ ক্যাম্পাসে এখন প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। অবিলম্বে এই মাদক সেবনকারীদের প্রতিহত করতে হবে। পাশপাশি একটি পক্ষ ক্যাম্পাস দখল ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনা সরকারের দোসররা এখনো ক্যাম্পাস দখল করে রেখেছে। তাদেরকে প্রতিহত করার জন্যই সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি।


এ ক্যটাগরির আরো খবর..