× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীতে বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
গৌরনদীতে বিআরডিবির নির্বাচনে

বরিশালের গৌরনদী বিআরডিবির নির্বাচনে উপলক্ষে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার সকালে উপজেলা বিআরডিবির কার্যালয়ে নির্বাচন কমিশনার জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ আমিনুল ইসলামের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,

পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর মোঃ ফরিদ মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এইচএম নজরুল ইসলাম ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান সোহাগ।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা মনোনয়নপত্র দাখিল করেছেন।

পৃথক মনোনয়নপত্র দাখিলকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..