× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

খুলনায় জামায়াত ও বিএনপি কর্মীসহ শতাধিক আটক

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৩ জামায়াত ও ৩ বিএনপি কর্মীসহ আরও ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘন্টায় মহানগরী এলাকা থেকে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নগর শাখার সাবেক নেতা হারুণ অর রশিদ ও দৌলতপুর থানা শাখার সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াত কর্মী রুহুল আমিন এবং খেলাফত মজলিশের নগর শাখার জয়েন্ট সেক্রেটারী নূর আলম শিকদার। উদ্ধার করা হয়েছে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবা।

খুলনা জেলা পুলিশের ওসি-১ আব্দুর রশিদ জানান, ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ডুমুরিয়া, দিঘলিয়া এবং কয়রা উপজেলার মোট ৯জন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক রয়েছেন। আর রূপসা উপজেলা থেকে ৩ বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..