× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে গুলিতে নিহত ২০

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামীদের একটি নৈশক্লাবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। সময় ওই বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো ৪২ জন

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে অরলান্ডো শহরের পালস নামের এক সমকামীক্লাবে ঘটনা ঘটে। গুলি শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ওই ক্লাবে ঢুকে হামলাকারীকে হত্যা করে পুলিশ

অরলান্ডোর পুলিশপ্রধান জন মিনা রোববার সকালে ঘটনায় হতাহতের সংখ্যা জানান। পুলিশপ্রধান আরো জানান, হামলাকারী দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময়  রাত ২টায় বন্দুকধারী গুলিবর্ষণ করলে ক্লাবের এক কর্মকর্তা তাকে প্রতিহতের চেষ্টা করেন। একপর্যায়ে দৌড়ে ওই ক্লাবে ঢুকে পড়ে বন্দুকধারী

এর আগে শনিবার গভীর রাতে পালস ক্লাবের পক্ষ থেকে এক ফেসবুকবার্তায় সবাইকে ক্লাব থেকে দৌড়ে পালাতে বলা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে কয়েক ব্যক্তিকে ক্লাবের বাইরে চিকিৎসাসেবা নিতে দেখা যায়

শনিবার রাতে নিজস্ব সূত্রের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন প্রতিবেদক স্টুয়ার্ট মুর দাবি করেন, ঘটনায় অন্তত ২০ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আরো বলেন, কয়েকজন জিম্মি নিয়ে হামলাকারী এখনো নাইটক্লাবে অবস্থান করছে এবং তার শরীরে বোমা জড়ানো আছে

অ্যানথনি টোরেস নামে এক ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে অরলান্ডোর নাইটক্লাবে হামলার পর এর ভিডিও পোস্ট করেন। তিনি জানান, ‘ প্রথমে কয়েকটি গুলি করা হয়। সময় কারো মৃত্যু হয়েছে বলে চিৎকার করছিল মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অপর কয়েকটি ছবিতে জরুরি বিভাগের কয়েকটি গাড়িকে নৈশ ক্লাবের দিকে যেতে দেখা যায়

গত শুক্রবার অরলান্ডোর এক কনসার্টে গুলিতে ২২ বছর বয়সী পপসঙ্গীত শিল্পী ক্রিস্টিনা গ্রিমি নিহত হওয়ার  একদিন না পেরোতেই নৈশক্লাবে গুলিবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটল


এ ক্যটাগরির আরো খবর..