× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ডেস্ক

ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ, ভরি ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) এই প্রতিবেদন লেখার সময় স্বর্ণের দাম ছিল ২ হাজার ৫৭৯ দশমিক ৭০ ডলার। প্রতি আউন্স স্বর্ণের দাম একদিনে শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে বিশ্ববাজারে বেচাকেনা চলছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়তে পারে। বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে দাম বাড়লে দেশের বাজারেও স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

দেশের বাজারে মূলত স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। ওই কমিটির একজন সদস্য বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।

গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। যেকোনো মুহূর্তে স্বর্ণের আউন্স ২ হাজার ৬০০ ডলারও হয়ে যেতে পারে। বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, তাতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো লাগবে। এর কোনো বিকল্প নেই।

স্বর্ণের এত দাম এর আগে কখনো বিশ্ববাসী দেখেনি। এর আগে চলতি বছরের ২০ আগস্ট এক আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৫২৯ দশমিক ৯০ ডলারে উঠেছিল। বিশ্ববাজারে এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও তখন স্বর্ণের দাম বাড়ানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এটিই দেশের বাজারে এখনও পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।


এ ক্যটাগরির আরো খবর..