× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

মাহমুদ খান, সিলেট

ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও তাঁর ছোট ভাই সাদেক আহমদকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রাম হয়ে ভারত সীমান্তের ১২৯৬ পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী। তিনি জানান, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মুঠোফোন ও তাঁদের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..