× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে গণঅধিকার পরিষদ -ভিপি নুর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশের নেতৃত্ব দেবে গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার সড়কপথে তিনি নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের গৌরনদী সরকারী কলেজ মসজিদে জুমার নামাজ শেষে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় তিনি বলে, শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পরবর্তীতে সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুন ভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুনরা নেতৃত্ব দেবে। যেই তরুনরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুনদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সেই তরুনদের হাতেই দেশ নিরাপদ এবং দেশের মানুষ নিরাপদ।

তিনি বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সর্বত্র তরুনদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুনদেরও সর্বস্তরের জনগনের পালস বুঝে কাজ করতে হবে।

ভিপি নুর আরও বলেন, এতোদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিলো। আজকে যারা তরুনরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান তাদেরকে এই সকল দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুন বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহন করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..