× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্র আন্দোলনের শহীদি মার্চ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্বরণে শ্যামনগর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকাল ৫টায় শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে ছাত্র জনতা বিভিন্ন শ্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাছুম বিল্যাহ, মোঃ রুহুল আমীন, জাহিদ হাসান, শরিফুল ইসলাম, বিলকিস আক্তার, হাবিবুল্লাহ আল মামুন, উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ, শ্যামনগর বøাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক প্রমুখ।

বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্বরণ করে তাদের আতœার মাগফেরাত কামনা করেন। তারা বলেন যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে ,তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষে ছাত্র সমাজ বদ্ধপরিকর।


এ ক্যটাগরির আরো খবর..